সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত কুষ্টিয়ায় আরবি লেখা কাপড় ঘিরে রহস্য, এলাকায় চাঞ্চল্য পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন
ফাইল ছবি
৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুড়িগ্রামের কয়েকটি এলাকায় শনিবার (৭ মার্চ) প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুড়িগ্রাম–লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, গুনাইগাছ, তবকপুর, থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এছাড়া পান্ডুল ও দলদলিয়া ইউনিয়নের কিছু অংশেও বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কুড়িগ্রাম–লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

এদিকে একই সময়ে উলিপুরের পাশের উপজেলা চিলমারী জোনাল অফিসের আওতাধীন এলাকাগুলোতেও সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com