রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটের পর পণ্যের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৩ জন সংবাদটি দেখেছেন

সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আবু বক্কর ভূঁইয়া ওরফে বাবু ভূঁইয়া, তিনি ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ মার্চ ভুক্তভোগী তরুণী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত বাবু ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ভুক্তভোগী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্ত বিয়েতে অস্বীকৃতি জানিয়ে সম্পর্ক অস্বীকার করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ জানিয়েছে, মামলার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com