বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

ইরানে বড় ধরনের হামলার সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন

ইরানে বড় ধরনের বোমা হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও অস্ত্র তৈরির স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা হতে পারে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে বড় ধরনের হামলা চালানো হবে।

তিনি বলেন, “আমরা এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।”

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করে বেসেন্ট অভিযোগ করেন, তেহরান এই কৌশলগত জলপথ ব্যবহার করে আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর মেহরাবাদ বিমানবন্দরেও বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের ভেতরে আগুনে জ্বলতে থাকা বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শুক্রবার তোলা স্যাটেলাইট ছবিতেও বিমানবন্দরে একাধিক বিমান অবস্থান করতে দেখা যায়।

তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com