সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অর্ধেক চিকিৎসক

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৩ জন সংবাদটি দেখেছেন

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনের সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে অর্ধেককে অনুপস্থিত দেখতে পান।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের ভিত্তিতেই এই আকস্মিক পরিদর্শন করেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওই সময় হাসপাতালে দায়িত্বে থাকা ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে ছিলেন। বাকি ১৬ জনের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। এর মধ্যে আবার দুজন চিকিৎসক নির্ধারিত সময়ের পরে হাসপাতালে পৌঁছান।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, দায়িত্বে থাকা চিকিৎসকদের মধ্যে অর্ধেক উপস্থিত ছিলেন না।

মন্ত্রী বলেন, “চিকিৎসা একটি মানবিক পেশা। আমরা চাই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাক। কিন্তু যারা এই সেবা দেওয়ার দায়িত্বে রয়েছেন, তারা যদি সময়মতো উপস্থিত না থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি বলেন, দেশে জলাতঙ্ক প্রতিরোধে রেবিক্স টিকা সরবরাহ নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে এবং প্রতিটি উপজেলায় এই টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন এবং পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com