শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

যুক্তরাষ্ট্রে চার ঘণ্টায় ২৮টি মৃদু ভূমিকম্প, ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৮টি

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪১ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র চার ঘণ্টার ব্যবধানে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২৮টি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রজুড়ে ১.৫ বা তার বেশি মাত্রার মোট ১০৮টি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। একই সময়ে গত সাত দিনে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১টি এবং গত ৩০ দিনে রেকর্ড করা হয়েছে প্রায় ৩ হাজার ৭০৭টি ভূমিকম্প।

সাম্প্রতিক অধিকাংশ ভূমিকম্পই ছিল তুলনামূলকভাবে কম মাত্রার। সর্বশেষ নেভাদা অঙ্গরাজ্যের লাভলক এলাকায় ১.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার গভীরতা ছিল প্রায় ৪ কিলোমিটার। এর আগে টেক্সাসের ভ্যান হর্নে ১.৯ মাত্রার এবং ক্যালিফোর্নিয়ার সোলেদাদে ২.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ ছাড়া হাওয়াইয়ের আগ্নেয়গিরি অঞ্চল, আলাস্কার সোলডোটনা ও হ্যাপি ভ্যালি, নিউ মেক্সিকোর লাভিং এবং টেক্সাসের কয়েকটি এলাকাতেও স্বল্পমাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে লুইজিয়ানার কুশাট্টা এলাকায়, যার মাত্রা ছিল ৪.৯। অন্যদিকে চলতি মাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে আলাস্কার উনালাস্কা এলাকায়, যার মাত্রা ছিল ৬.১।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকায়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া এবং হাওয়াই ভূকম্পনপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে ওঠে না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com