মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জ্বালানি সাশ্রয়ে আজ থেকে বন্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

  • সবশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৮ জন সংবাদটি দেখেছেন

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় আজ ৯ মার্চ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সব একাডেমিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিশেষ নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের ছুটি সমন্বয় করে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনাটি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com