মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গুঞ্জনের পর ভিডিও বার্তায় নেতানিয়াহু,বললেন বিশেষ যুদ্ধ বাজেটের কথা

  • সবশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

আরএনবি আন্তর্জাতিক ডেস্ক | ইরানের হামলায় নিহত বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে ভিডিও বার্তায় জনসমক্ষে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তাকে সুস্থ অবস্থায় দেখা গেলেও চলমান যুদ্ধের ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সংঘাত চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন হবে। এজন্য প্রতিরক্ষা খাতের জন্য কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দসহ একটি বিশেষ বাজেট অনুমোদনের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে আমাদের এই যুদ্ধ শুরু করতে হতো। তবে এই যুদ্ধ চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন।”

এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে দাবি করেছিল, ইসরায়েলি প্রধানমন্ত্রী হয়তো নিহত বা গুরুতর আহত হয়েছেন। যদিও প্রতিবেদনে এ দাবির পক্ষে কোনো সরাসরি প্রমাণ দেওয়া হয়নি। তবে কয়েকটি পারিপার্শ্বিক ঘটনার উল্লেখ করে এমন জল্পনা তুলে ধরা হয়।

ইরানি সংবাদমাধ্যমটির দাবি ছিল, কয়েক দিন ধরে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের নিরাপত্তা জোরদার করা এবং মার্কিন বিশেষ দূতদের নির্ধারিত ইসরায়েল সফর স্থগিত হওয়ার ঘটনা তার মৃত্যু বা নিখোঁজ হওয়ার গুজবকে উসকে দেয়।

এমনকি রুশ সংবাদমাধ্যমের বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার দাবি করেছিলেন, ইরানের হামলায় নেতানিয়াহুর একটি গোপন আস্তানা ধ্বংস হয়েছে এবং সেখানে তার ভাইও নিহত হয়েছেন।

তবে ভিডিও বার্তার মাধ্যমে এসব জল্পনার আপাতত অবসান ঘটিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহুর অবস্থান নিয়ে ইরানি সংবাদমাধ্যমের এমন বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা নতুন নয়। যুদ্ধের শুরুতেও একই ধরনের অস্পষ্ট তথ্য ছড়ানো হয়েছিল বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com