বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৫৮ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোরে পলাশবাড়ী গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি সড়কে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশকে জানানো হলে এসআই বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।স্থানীয়দের ধারণা, মরদেহটি কোনো যানবাহনের নিচে চাপা পড়ে অথবা অজ্ঞাত কোনো বাস কিংবা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থাকতে পারে। মরদেহের বেশ কিছু অংশ থেঁতলে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে পলাশবাড়ী থানার এসআই বাশার জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com