মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’

  • সবশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৫১ জন সংবাদটি দেখেছেন

ব্যারেল প্রতি তেল ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকার বেশি) হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল যা আপনারা নষ্ট করেছেন।’ তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের মুখপাত্র মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এ হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বিশ্বকে সতর্ক করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের হুমকি দেন।

এক বিবৃতিতে মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে আঘাতের বদলে আঘাত। তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে এক লিটার তেলও পৌঁছুতে দেবে না। তাদের অনুগত যে কোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।

এদিকে ইরানে নতুন করে হামলা চালানোর মতো ‘কার্যত আর কিছুই বাকি নেই’। তাই ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন।

বুধবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে যুদ্ধ নিয়ে বিশেষ মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’ এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। আমরা আমাদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি মূল ছয় সপ্তাহের পরিকল্পনার চেয়ে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছি।

তবে ট্রাম্পের দাবি কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এর আগে বহুবার ট্রাম্প নিজের বক্তব্য থেকে সরে আসেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com