মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮২ জন সংবাদটি দেখেছেন

বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর এলাকায় সন্ধ্যার পর স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বাসার বাইরে আড্ডা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেন।

নির্দেশনায় বলা হয়েছে, মাদক নির্মূল এবং কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বলা হয়, সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনী কাউকে এসব স্থানে আড্ডা দিতে দেখলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, সম্প্রতি গৌরনদীর পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নে উঠতি বয়সী শিক্ষার্থীদের আড্ডাকেন্দ্রিক নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে। এসব আড্ডাকে ঘিরে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা বাড়ছে বলেও অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য পৌর এলাকায় একটি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মনিটরিং কমিটি গঠন করা হবে বলেও জানান ইউএনও। এসব কমিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রশাসনকে তথ্য দেবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com