মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স প্রবাহেও বড় উল্লম্ফন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৪ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে দেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৭৩৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৭ শতাংশ বেশি।

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৪৫ মিলিয়ন ডলার।

এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৪ হাজার ১৯১ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৯ হাজার ৬৩৫ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র: বাস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com