মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

‘আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন’—স্পিকারকে ডা. শফিকুর রহমান

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তবে সুযোগ থাকা সত্ত্বেও বিরোধী দল জামায়াত ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি।

সংসদে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা স্পিকারের কাছে নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা জানান। তিনি বলেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয় এবং সংসদে সবাই যেন ন্যায়বিচার পায়—এটাই তাদের প্রত্যাশা।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে অনেক তরুণ নেতা রয়েছেন এবং নিজেকেও তিনি তরুণ হিসেবে উল্লেখ করেন।

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। আমরা আপনার কাছে শুধু ইনসাফ চাই।”

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com