মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

‘জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না’: এটিএম আজহারুল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ না ঘটলে তিনি ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতেন না।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, যারা কারাগারে ছিলেন তারা কেউই জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করতে পারবেন না। তিনি জানান, জামায়াতের দায়িত্বে থাকার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং দেশের বিভিন্ন বিষয়ে তিনি সবসময় আপসহীন অবস্থানে ছিলেন।

তিনি আরও বলেন, যাদের সঙ্গে তারা আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন আর সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে ছাত্রজীবন থেকে কাজ করার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল। একইভাবে তাকেও মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে বলেন, জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সাঈদীকে হাসপাতালে ভর্তি করার পর ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে বলে তার দাবি।

সংসদে দেওয়া এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com