মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে: স্পিকার হাফিজ উদ্দিন

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত সংসদীয় রীতি হলেও স্লোগান দেওয়া সংসদের রেওয়াজের মধ্যে পড়ে না।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদে বিরোধী দলের ওয়াকআউট নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক ঘটনায় সংসদ সদস্যরা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, সংসদে স্লোগান দেওয়া সংসদীয় আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মেজর হাফিজ উদ্দিন আহমদ জানান, ক্রিকেটের আম্পায়ারের মতোই তিনি সংসদ পরিচালনায় নিরপেক্ষ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, “অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি, আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমরা সফল হব।”

স্পিকার আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি দল ও বিরোধী দল সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে সংসদে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com