মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাস্তার কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি এলাকাবাসীর

  • সবশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২২ জন সংবাদটি দেখেছেন

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামনাথপুর গ্রামে একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী বাজার (পাকারমাথা) থেকে শুরু হয়ে শিমুলবাড়ী ও রামনাথপুর গ্রামের মধ্য দিয়ে বাঁশফুকুরিয়া গ্রাম পর্যন্ত বিস্তৃত সড়কটির কাজ প্রায় দুই থেকে তিন বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের অধিকাংশ অংশে কাজ শেষ হলেও রামনাথপুর গ্রামের রব্বানীর দোকান থেকে দুইটি পুলের পাশের মোড় পর্যন্ত অংশের কাজ এখনো সম্পন্ন হয়নি। কয়েক দফা রাস্তা খুঁড়ে বালু ফেলে রাখা হলেও সেখানে আর ইট বিছানোর কাজ করা হয়নি।

এর ফলে প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগে পড়ছেন এলাকার মানুষ। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং অসুস্থ রোগীদের যাতায়াতে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে রাস্তার ওই অংশে কাদা জমে যাওয়ায় সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

এ অবস্থায় দ্রুত সড়কের অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com