মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

  • সবশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪১ জন সংবাদটি দেখেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। তিনি বলেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই সরকার ধারাবাহিকভাবে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সহায়তা দেওয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বৈষম্য কমাতে সরকার কাজ করছে। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

তিনি জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে দেওয়া হবে। এছাড়া আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে ‘ফার্মার্স কার্ড’ বা কৃষক কার্ড চালু করা হবে। একই সঙ্গে ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ধর্মের মানুষ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সম্মান ও অবদানকে স্বীকৃতি দিতেই ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এতে করে ভবিষ্যতে কোনো অপশক্তি যেন মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, সে ভিত্তি তৈরি হবে।

তারেক রহমান বলেন, রাষ্ট্র শক্তিশালী হতে হলে নাগরিকদের শক্তিশালী হতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। পাশাপাশি নাগরিকদেরও রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com