শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

সৌদি আরবের রাজধানী রিয়াদে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী

  • সবশেষ আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩০ জন সংবাদটি দেখেছেন

ডেস্ক রির্পোটঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে ইরান—এমন দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে হামলায় ব্যবহৃত ড্রোনগুলো লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রিয়াদ মহানগর এলাকায় চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এগুলো ইরানের সামরিক বাহিনীর পাঠানো ড্রোন বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করে দেয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরবও একাধিকবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে বলে জানিয়েছে রিয়াদ।

সৌদি কর্তৃপক্ষের দাবি, এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে সাম্প্রতিক হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com