মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

চূড়ান্ত হয়ে গেল নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

  • সবশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৬ জন সংবাদটি দেখেছেন

রোববার শেষ হয়েছে পাকিস্তান সিরিজ। যেখানে দারুণ খেলে ২-১ ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই চূড়ান্ত হয়ে গেল নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি। টাইগারদের পরবর্তী সিরিজও ঘরের মাঠে, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আজ সোমবার (১৬ মার্চ) এই সিরিজের সূচি প্রকাশ করেছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছাবে। সাদা বলের এই দ্বিপাক্ষিক সিরিজে দুই দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। বিশ্বকাপ বয়কটের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের ভেন্যুও মিরপুর।

দ্বিতীয় ওয়ানডে শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ২৩ এপ্রিল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সাগরিকায়। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৯ এপ্রিল। এরপর দুই দল আবারো ঢাকায় ফিরবে। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর দুইটায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com