সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুড়িগ্রামের সীমান্ত আকাশে ‘মিসাইল’?

  • সবশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০১ জন সংবাদটি দেখেছেন
কুড়িগ্রামের সীমান্ত আকাশে ‘মিসাইল’?
কুড়িগ্রামের সীমান্ত আকাশে ‘মিসাইল’?

আকাশে হঠাৎ জ্বলন্ত আলোর রেখা… মিসাইলের মতো ছুটে চলা এক রহস্যময় বস্তু! কুড়িগ্রামের সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য, সঙ্গে বেড়েছে আতঙ্কও।

গত মঙ্গলবার ( ১৭মার্চ) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর সীমান্ত এলাকার আকাশে দেখা যায় এই মিসাইল সদৃশ এক উড়ন্ত বস্তু। দুই দিন ধরে একই ধরনের দৃশ্য দেখার দাবি স্থানীয়দের। গত পরশু (১৬মার্চ) সন্ধ্যার পর এবং মঙ্গলবার বিকেলেও আকাশে দ্রুতগতির একটি উজ্জ্বল আলোকপিণ্ড দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, উত্তর দিক থেকে দক্ষিণমুখী একটি উজ্জ্বল বস্তু মুহূর্তেই আকাশ অতিক্রম করে। বস্তুটির পেছনে আগুনের ধোঁয়ার মতো দীর্ঘ রেখা থাকায় অনেকেই এটিকে মিসাইল বলে ধারণা করছেন।

স্থানীয়রা বলছে, এর আগে সোমবার (১৬মার্চ) সন্ধ্যাতেও একই ধরনের দৃশ্য দেখা যায়। দুই দিন ধরে এমন ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে আতঙ্কের পাশাপাশি তৈরি হয়েছে কৌতূহলও।

আকাশে দেখা যাওয়া এই উড়ন্ত বস্তুটি আসলে কী—মিসাইল, নাকি অন্য কিছু—তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। বস্তুটির প্রকৃত পরিচয়ও এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কেউ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com