মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

হরমুজ প্রণালির কাছে বড় হামলা, জাহাজে আগুন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৬ জন সংবাদটি দেখেছেন

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কাছে আবারও একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে এই হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।

যুক্তরাজ্যের UK Maritime Trade Operations (ইউকেএমটিও) জানিয়েছে, ‘অজ্ঞাত একটি বস্তু’ জাহাজটিতে আঘাত হানলে আগুনের সূত্রপাত হয়। হামলার সময় জাহাজটি আমিরাতের খোর ফাক্কান উপকূল সংলগ্ন এলাকায়, হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থান করছিল। তবে তাৎক্ষণিকভাবে জাহাজটির মালিকানা বা ক্রুদের বিস্তারিত তথ্য জানা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এখন পর্যন্ত ২০টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইরান ও সৌদি আরবর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে। রিয়াদে এক বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইরানের হামলা তাদের প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির কৌশল। তিনি সতর্ক করে দেন, প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত রয়েছে সৌদি আরব।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। এ পথের নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com