মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জাহাজের সঙ্গে লঞ্চের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল ২ শতাধিক যাত্রী

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী একটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন লঞ্চে থাকা প্রায় দুই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে এ ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রীদের ভাষ্য, হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এ সময় লঞ্চের মাস্টার দ্রুত ব্যাকগিয়ার করলে জোর ধাক্কায় কয়েকজন যাত্রী পড়ে গিয়ে আহত হন। কেউ হাতে-পায়ে, আবার কেউ মাথায় আঘাত পান। এ সময় দুই যাত্রী নদীতে পড়ে গেলেও তারা সাঁতরে পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হন।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক জানান, লঞ্চটি ঘাটে পৌঁছানোর পর আহতদের নিরাপদে নামিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, সরাসরি সংঘর্ষ না হলেও খুব কাছাকাছি অবস্থায় যাওয়ায় হঠাৎ সৃষ্ট ঝাঁকুনিতে যাত্রীরা আহত হন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও নৌপথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com