সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।

এর আগে মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।

সভা শেষে ধর্মমন্ত্রী জানান, সব তথ্য বিশ্লেষণে দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার প্রমাণ মেলেনি। এ কারণে শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।

এদিকে, ঈদকে ঘিরে সারাদেশে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন, আর ঘরমুখো মানুষের যাত্রাও শেষ পর্যায়ে পৌঁছেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com