মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন জানিয়েছে, জামাতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রংপুর জেলা তথ্য অফিস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন।

আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। সে ক্ষেত্রে রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান জামাতের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জেলার বিভিন্ন উপজেলা, ঈদগাহ ও মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে ঈদ উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com