সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আ.লীগের সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৩ জন সংবাদটি দেখেছেন

সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, খাদিজা হাকিমপুরে বাবার বাড়িতে অবস্থানকালে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক মুসা আল আশারী জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার আগে খাদিজা তার ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি সাত বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে বিয়ের কয়েক মাস পর থেকেই অব্যাহত যন্ত্রণার কথা উল্লেখ করেন।

তিনি লিখেছেন, “আমি যথেষ্ট শক্ত ছিলাম, আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে। কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। আমি শান্তিতে ঘুমাতে চাই।”

তার স্ট্যাটাসটি হুবহু-

স্ট্যাটাসে খাদিজা স্বামী শিবলী সাদিকসহ কয়েকজনকে দায়ী করেছেন এবং তাদের ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।

শিবলী সাদিকের সঙ্গে খাদিজার বিবাহ ২০১৯ সালে সম্পন্ন হয়। এর আগে শিবলী সাদিকের প্রথম বিবাহ ২০১৬ সালে বিচ্ছেদে শেষ হয়।

পরিবারের কাছে ক্ষমা চেয়ে খাদিজা লিখেছেন, যদিও তার এই সিদ্ধান্ত ভুল, প্রভাবশালী স্বামীর অর্থবিত্তের কারণে ন্যায্য বিচার পাওয়া সম্ভব নয় বলেই এই পথ বেছে নেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com