মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারত থেকে ৭ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

দিনাজপুর: ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে ৭ হাজার টন ডিজেল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। এটি মার্চ মাসে ভারতের মাধ্যমে আমদানি করা সর্বশেষ ডিজেলের চালান।

পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় পাইপলাইনের মাধ্যমে ডিজেলের সরবরাহ শুরু হয় এবং ১৪৬ ঘণ্টার যাত্রার পর মঙ্গলবার সকাল ৯টায় ডিপোতে পৌঁছায়।

তিনি আরও জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে।

এর আগে মার্চ মাসে প্রথম দফায় ১১ মার্চ ৫ হাজার টন ডিজেল, দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছিল। সব মিলিয়ে মার্চ মাসে ভারত থেকে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে।

এ পদক্ষেপের মাধ্যমে দেশে ডিজেলের স্থিতিশীল সরবরাহ বজায় রাখা এবং জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com