বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

গাড়ীর কাগজ ও হেলমেট ছাড়া তেল মিলবে না রংপুরে

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬৬ জন সংবাদটি দেখেছেন
জ্বালানি তেল-ফাইল ফবি
জ্বালানি তেল-ফাইল ফবি

রংপুর: রংপুর জেলা প্রশাসন জানিয়েছে, জেলার ফিলিং স্টেশনগুলোতে তেল ক্রয় করতে গেলে মোটরসাইকেল বা অন্য যানবাহনের বৈধ কাগজপত্র এবং হেলমেট থাকা বাধ্যতামূলক হবে। এই নির্দেশ সোমবার (৩১ মার্চ) জারি করা হয়েছে।

জেলা প্রশাসনের স্মারক নোটে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী, বৈধ রেজিস্ট্রেশন সনদ বা ফিটনেস সনদ ছাড়া কোন যানবাহন পরিচালনা করা যাবে না। তাই জেলা প্রশাসন এই আইন অনুযায়ী তেলের সরবরাহ নিশ্চিত করতে পাম্পগুলোকে নির্দেশ দিয়েছে।

ডিপো ও পাম্পগুলোকে বলা হয়েছে, শুধুমাত্র বৈধ কাগজপত্র থাকা মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনকে তেল সরবরাহ করতে হবে। একই সঙ্গে, সংশ্লিষ্ট আইন অমান্য করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, “যানবাহনের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকলে পাম্পগুলো তেল বিক্রি করবে না। এ পদক্ষেপ মূলত সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।”

জেলা প্রশাসন থেকে পুলিশ, বিআরটিএ এবং পাম্প মালিকদেরও এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে। পাম্প মালিক ও ব্যবহারকারীদের এই নতুন নিয়ম মেনে চলা নিশ্চিত করতে বলা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com