সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ভিক্ষাবৃত্তিতে নামানোর জন্য শিশুর হাতের আঙুল কেটে শরীরে ছ্যাঁকার অভিযোগ মা-বাবার বিরুদ্ধে

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন
ভিক্ষাবৃত্তিতে নামানোর জন্য শিশুর হাতের আঙুল কেটে শরীরে ছ্যাঁকার অভিযোগ মা-বাবার বিরুদ্ধে, সংগৃহীত ছবি
ভিক্ষাবৃত্তিতে নামানোর জন্য শিশুর হাতের আঙুল কেটে শরীরে ছ্যাঁকার অভিযোগ মা-বাবার বিরুদ্ধে, সংগৃহীত ছবি

দিনাজপুর: হিলি পৌর এলাকায় ২৪ দিন বয়সী এক শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে নির্যাতন করার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় হিলির চুড়িপট্টি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তাওহীদ জামান জানান, শিশুটির ডান পায়ে পুরনো পোড়া ক্ষত রয়েছে এবং ডান হাতের আঙুলগুলো কাটা। আঙুলগুলোতে সংক্রমণ দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, জন্মের কিছুদিন পর থেকেই শিশুটিকে মা খাদিজা বেগম নির্যাতন শুরু করেন। পরে বাবা সাগর হোসেন শিশুটির ভিক্ষাবৃত্তি থেকে অর্থ জোগাড়ের পরিকল্পনা করেন। তাদের ধারণা ছিল, প্রতিবন্ধী শিশুকে দেখে মানুষ বেশি দান করবে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে মা শিশুটির হাতের আঙুল কেটে দেন। পরে বাবা বিচ্ছিন্ন আঙুলগুলো পাশের পুকুরে ফেলে দেয় প্রমাণ নষ্ট করার চেষ্টা হিসেবে। শিশুটির কান্না ও চিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, শিশুটিকে উদ্ধার করে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর মা-বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মানবিক কারণে মা-বাবাকেও হাসপাতালের সাথেই রাখা হয়েছে। সংবাদ: রাইজিংবিডি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com