মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সিঙ্গাপুর থেকে এলো ২৭,৩০০ টন ডিজেল, চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯ জন সংবাদটি দেখেছেন

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে এসে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) হংকংয়ের পতাকাবাহী ‘ইয়ান জিং হে’ নামের জাহাজটি এই ডিজেল বহন করে বাংলাদেশে আসে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ ইতোমধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার রাতেই সেটি বন্দরে পৌঁছাতে পারে।

এছাড়া চীন থেকে রওনা হওয়া একটি এলপিজিবাহী জাহাজও শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বন্দর সূত্র জানায়, মালয়েশিয়া থেকে আসা জাহাজটি পৌঁছালে একদিনেই মোট প্রায় ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে জমা হবে, যা দেশের জ্বালানি সরবরাহে বড় স্বস্তি দেবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে তেল আমদানি বাড়ানো হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো ডিজেলবাহী নবম জাহাজ।

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যেও দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি জোরদার করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎসে নির্ভরতা বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com