মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৩ জন সংবাদটি দেখেছেন

ইরানে প্রবেশ করে নিখোঁজ পাইলট উদ্ধারে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এই অভিযান চালানো হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে অভিযানটি শুরু হয়। ইরানের আকাশসীমায় একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য বের হয়ে আসতে সক্ষম হন। তাদের উদ্ধারে দ্রুত তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র।

উদ্ধার অভিযানে অংশ নেয় সামরিক হেলিকপ্টার ও নিম্ন উচ্চতায় উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান। তবে অভিযানের সময় ইরানি বাহিনীর গুলিতে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়। এরপরও সেগুলো নিরাপদে ইরাক সীমান্তের দিকে ফিরে যেতে সক্ষম হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই পাইলটের একজনকে উদ্ধার করা গেলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে ইরানের পক্ষ থেকেও তল্লাশি চালানো হচ্ছে এবং ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।

এদিকে, উদ্ধার অভিযানে যুক্ত আরও একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান হামলার মুখে পড়ে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে পাইলট সাগরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান এবং পরে তাকে উদ্ধার করা হয়।

অভিযানে থাকা হেলিকপ্টারের একটি ছোট অস্ত্রের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়। এতে কয়েকজন ক্রু সদস্য আহত হলেও হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

বর্তমানে নিখোঁজ পাইলটের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com