মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রামগঞ্জে ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার মোটরসাইকেল থেকে ১৩ লিটার পেট্রোল চুরি

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার পেট্রোল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) উপজেলার সোনাপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন তার মোটরসাইকেলটি সোনাপুর চৌরাস্তা চিতোষী সড়কে একটি দোকানের পাশে রেখে যান। ওই সময়ের মধ্যে দুর্বৃত্তরা মোটরসাইকেলের ট্যাংকির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১৩ লিটার পেট্রোল চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশেই মোটরসাইকেলটি রাখা ছিল। মাত্র এক ঘণ্টার ব্যবধানে এমন চুরির ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, সম্প্রতি জ্বালানি সংকটের কারণে পেট্রোলের চাহিদা বেড়ে যাওয়ায় এ ধরনের চুরির ঘটনা বাড়তে পারে। তারা বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com