সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন

  • সবশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭০ জন সংবাদটি দেখেছেন

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত:

  • হাম সন্দেহে হাসপাতালে ভর্তি: ৭,৬১০ জন শিশু
  • পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত: ৯২৯ জন
  • হাম সন্দেহে মৃত্যু: ১১৩ জন
  • নিশ্চিতভাবে হামে মৃত্যু: ১৭ জন

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগ এ। এখানে মোট আক্রান্ত ৩,২৫৯ জন, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায়:

  • নতুন ভর্তি: ৬৫৪ জন
  • নিশ্চিত আক্রান্ত: ৪২ জন
  • সবচেয়ে বেশি শনাক্ত: ঢাকা বিভাগে (৩৮ জন)

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মৃত্যুর মধ্যে:

  • সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগ এ (৫৫ জন)
  • এরপর রয়েছে ঢাকা বিভাগ (১০ জন)
  • ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা নেওয়াই এই পরিস্থিতি মোকাবিলার প্রধান উপায়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com