সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনা ছড়িয়েছে

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হওয়ার ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর স্থানীয়দের প্রতিক্রিয়ায় এক ভারতীয় কৃষককে ধরে বাংলাদেশে নিয়ে আসার ঘটনাও ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কৃষক মিজানুর রহমান মিজান (২০) ওই এলাকার ডাঙারবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র, বিজিবি ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সীমান্তের প্রধান পিলার ৮২৬-এর নিকটবর্তী শূন্যরেখা সংলগ্ন জমিতে বাংলাদেশ ও ভারতের কৃষকেরা নিয়মিত চাষাবাদ করে থাকেন। ঘটনার দিন সকালে নিজের ভুট্টাখেতে কাজ করতে যান মিজান।

এ সময় ভারতের মেখলিগঞ্জ এলাকার ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল সেখানে আসে। অভিযোগ রয়েছে, তাদের একজন সদস্য মিজানকে ডেকে ভুট্টার মোচা দেখতে চান। মিজান তা দিতে এগিয়ে গেলে পাশ থেকে আরেক বিএসএফ সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার ডান কাঁধে লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় মিজান নিজেই কোনোভাবে সরে এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন। পরে তাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা সীমান্তের অপর পাশ থেকে ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ী থানার ফুলকাডাবরী এলাকার বাসিন্দা সহদেব বর্মণ (৪০)-কে দুটি গরুসহ ধরে বাংলাদেশে নিয়ে আসে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শূন্যরেখা বরাবর প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিপুল সংখ্যক বিএসএফ সদস্য অবস্থান নেয়। এতে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক নারী ও শিশু নিরাপদ স্থানে সরে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। উভয় পক্ষের ক্যাম্প কমান্ডাররা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বর্তমানে আটক ভারতীয় কৃষক সহদেব বর্মণ বিজিবির হেফাজতে রয়েছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মেজর আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা সম্পর্কে অবগত আছেন এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com