মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

প্রেমের জন্য ‘এএসপি’ সাজা—জাল আইডি বানাতে গিয়ে ধরা যুবক

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

এক নারীকে পছন্দ করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেন এক যুবক। প্রেমের সম্পর্কের একপর্যায়ে সন্দেহ হলে ওই নারী তার পুলিশের ‘এএসপি’ পদে চাকরির প্রমাণ চান। পরে জাল পরিচয়পত্র তৈরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন ওই যুবক।

দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব মার্কেটের একটি দোকানে পুলিশের জাল পরিচয়পত্র বানাতে আসা ওই যুবককে আটক করা হয়। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দু মাইল এলাকার মোখলেছার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নগরীর প্রেসক্লাব মার্কেটের নিচ তলায় আরটি প্রেস নামে একটি দোকানে যান মোস্তাফিজুর রহমান। তিনি দোকানদারকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে জানান, তার আসল পরিচয়পত্রটি হারিয়ে গেছে, নতুন করে প্রিন্ট করতে হবে।

দোকানের মালিক আসল পরিচয়পত্রের ফটোকপি দেখতে চাইলে তা দিতে না পারায় সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি দোকান মালিক সমিতিকে বিষয়টি জানান। সমিতির নেতারা এসে জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর স্বীকার করেন, তিনি জাল পরিচয়পত্র তৈরি করতে এসেছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং তাকে সোপর্দ করা হয়।

এসময় জানতে চাইলে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি পুলিশের আইডি কার্ড বানানোর জন্য আসছি। আমি একজনকে ভালোবাসি, রিলেশন করি তাকে দেখানোর জন্য আইডি কার্ড বানাতে আসছিলাম। তাকে মিথ্যা কথা বলছিলাম যে আমি পুলিশে চাকরি করি। সেটার প্রমাণ চাওয়ার জন্য সে দেখতে চেয়েছে। এজন্য এ আই দিয়ে আইডি কার্ড তৈরি করে হোয়াটসঅ্যাপে দোকানদারকে দিয়েছি যে আইডি কার্ড বের করে দেন।’

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান কালবেলাকে জানান, অভিযুক্তকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তার পরিবারের লোকজনকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com