মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি, ৩ সন্দেহভাজন নিহত

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ জন সংবাদটি দেখেছেন

তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি দূতাবাসের নিকটে গোলাগুলির ঘটনায় তিন সন্দেহভাজন নিহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

মঙ্গলবার দেশটির গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

তুর্কি সংবাদমাধ্যম CNN Türk–এর প্রতিবেদনে বলা হয়, শহরের বেসিকতাস এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের আশপাশে হঠাৎ করে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

ইস্তাম্বুল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন নিহত হন।

এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানান, গোলাগুলির ঘটনায় তিনজন ব্যক্তি জড়িত ছিল এবং তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি–এর তথ্যমতে, ঘটনার সময় দূতাবাসে কোনো কূটনীতিক উপস্থিত ছিলেন না।

এ ঘটনায় এখনো নিহতদের পরিচয় বা হামলার কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করছে তুরস্কের বিচার মন্ত্রণালয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com