মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আজ রাতে ইরানে কি পারমাণবিক হামলা হবে? যা জানাল হোয়াইট হাউস

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন

ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম যত ঘনিয়ে আসছে তত হুমকি-ধামকি বাড়ছে। এরই মধ্যে ইরানের সেতু ও বেসামরিক স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ বিস্ফোরণ হয়েছে খারগ দ্বীপেও। যুদ্ধের তীব্রতা স্পষ্ট হওয়ায় আবারও আলোচনায় এসেছে ‘পারমাণবিক বোমা’ প্রসঙ্গ।

বিশ্বজুড়ে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরানে পারমাণবিক বোমা হামলা চালানো হবে কি? সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টে দাবি করা হয়েছে, ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’। আর এ ইঙ্গিত দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই পোস্টের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। তারা বলেছে, এমন কোনো সম্ভাবনা নেই। ইরানে সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে “আক্ষরিক অর্থেই” এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধের দল।’ ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা ‘এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, ‘হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।’ এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, ইরানের সঙ্গে আলোচনা ও দরকষাকষি চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com