মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট পরিবার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০ জন সংবাদটি দেখেছেন

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা-মা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকার জাফর পাড়া গ্রামে নিজ বাড়িতে রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় তারা এ কথা জানান।

নিহতের বাবা মকবুল হোসেন বলেন, এই হত্যাকাণ্ডে মাত্র দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা তাদের প্রত্যাশা পূরণ করেনি। তার অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত আরও অনেকেই শাস্তির বাইরে থেকে গেছেন।

তিনি দাবি করেন, ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া তার ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন, কিন্তু তার সর্বোচ্চ শাস্তি হয়নি। “আরও কঠোর সাজা দেওয়া দরকার ছিল,” বলেন তিনি।মকবুল হোসেন আরও অভিযোগ করেন, অনেক বড় অপরাধী পালিয়ে গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায় এড়িয়ে যাওয়া হয়েছে। তার ভাষায়, “বড়দের বাঁচিয়ে দিয়ে ছোটদের শাস্তি দেওয়া হয়েছে।”

নিহতের মা মনোয়ারা বেগম-ও রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আরও বেশি আসামির ফাঁসি হলে আমরা খুশি হতাম। এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমার ছেলে অনেক নির্যাতনের শিকার হয়েছে।”উল্লেখ্য, বহুল আলোচিত এই মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তবে রায় নিয়ে ভুক্তভোগী পরিবারের এমন প্রতিক্রিয়া নতুন করে আলোচনা তৈরি করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com