মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘সব রানীর রাজার প্রয়োজন হয় না’

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন
চিত্র নায়িকা অপু বিশ্বাস
চিত্র নায়িকা অপু বিশ্বাস

“সব রানীর রাজার প্রয়োজন হয় না”—এমন বার্তা দিয়ে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ফটোশুটে তাকে দেখা যায় লোকজ গল্পের জনপ্রিয় চরিত্র ‘বেহুলা’ রূপে।

লাল রঙের কারুকাজ করা শাড়ি, ভারী সোনার গয়না, পরিপাটি মেকআপ ও নান্দনিক চুলের সাজে ভিন্ন এক আভিজাত্যে ধরা দিয়েছেন তিনি।

এর আগে সহশিল্পী আদর আজাদ সঙ্গে একটি ছবি প্রকাশ করে ‘বেহুলা-লক্ষীন্দর’ প্রসঙ্গও তুলে ধরেছিলেন এই অভিনেত্রী, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে।

নতুন প্রকাশিত ছবিগুলোতে একাধিক ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করেছেন অপু বিশ্বাস, যেখানে তার ঐতিহ্যবাহী সাজ আলাদা করে নজর কাড়ে।

এই ফটোশুট ঘিরে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়াও ইতিবাচক। অনেকেই তার এই লুককে এখন পর্যন্ত সেরা বলে মন্তব্য করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়েও অপু বিশ্বাস এখনো ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন হাউজ ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com