মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

পূর্ব শত্রুতার জেরে রংপুরে যুবককে গলা কেটে হত্যা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

রংপুর নগরীতে পূর্ব শত্রুতার জেরে রাকিব হাসান (২৩) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাকিব নগরীর বৈরাগী পাড়ার আব্দুস সামাদের ছেলে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামাল কাছনা মাছুয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাকিবের সঙ্গে মমিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত বছরের ১৪ নভেম্বর নিহতের বাবা আব্দুস সামাদ কোতোয়ালি থানায় মমিনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরও করেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তাতিপাড়া মাছুয়াপাড়া মোড়ে রাকিবকে একা পেয়ে মমিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ হিসেবে চিহ্নিত করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com