মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নেতাদের দাবি চাঁদাবাজের সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই

মানবিক চিকিৎসকের ওপর যুবদল নেতা মঈনের এ কি জুলুম!

  • সবশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮০ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। ঘটনার পরপরই হাসপাতালে ছুটে গিয়ে অভিযুক্তের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন যুবদল নেতারা।

মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত সিকেডি ইউরোলজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে স্থানীয় নেতা মঈন উদ্দিনের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দলবল নিয়ে হাসপাতালে এসে ভয়ভীতি দেখাচ্ছেন তিনি।

অভিযোগ রয়েছে, যুবদলের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন এই ব্যক্তি। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে প্রভাব খাটানোরও চেষ্টা করেন তিনি। ডা. কামরুল ইসলাম জানান, হাসপাতালে প্রায় চারশ’ কর্মী কাজ করেন। স্বল্প বেতনে কাজ করা কর্মীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে।

ঘটনার খবর পেয়ে মধ্যরাতেই হাসপাতালে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। তারা স্পষ্টভাবে জানান, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। যুবদল নেতারা জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, অভিযোগ রয়েছে—জুলাইয়ের পর থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছিলেন এই ব্যক্তি। চাপ সৃষ্টি করতে হাসপাতালের সামনে উত্তেজনাও তৈরির চেষ্টা করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির এমন অভিযোগ নতুন নয়। তবে দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com