মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সামনের সারিতে বসে বিশ্বকাপ ম্যাচ দেখতে খরচ হবে ৫ লাখ

  • সবশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯ জন সংবাদটি দেখেছেন

সামনের সারিতে বসে বিশ্বকাপ ম্যাচ দেখার স্বপ্ন? এবার সেই স্বপ্নের দাম শুনলে চমকে উঠতে পারেন।

আসন্ন FIFA World Cup সামনে রেখে টিকিটের নতুন মূল্য প্রকাশ করেছে FIFA। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির কারণে একই স্টেডিয়ামে, একই ধরনের আসন হলেও ম্যাচভেদে টিকিটের দাম ভিন্ন হচ্ছে।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘ফ্রন্ট’ বা সামনের সারির আসন। এই ক্যাটাগরির একটি টিকিট কিনতে গুনতে হবে প্রায় ৪১০৫ ডলার, যা বাংলাদেশি টাকায় ৫ লাখেরও বেশি।

যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে আগের সপ্তাহেও সর্বোচ্চ টিকিট ছিল ২৭৩৫ ডলার। কিন্তু নতুন করে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ যুক্ত করায় দাম আরও বেড়েছে।

শুধু তাই নয়, ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামে নতুন আরেকটি স্তরও যোগ করা হয়েছে, যেখানে টিকিটের দাম ১৯৪০ থেকে ২৩৩০ ডলার পর্যন্ত।

এত উচ্চমূল্যের কারণে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই বলছেন, বিশ্বকাপ ধীরে ধীরে সাধারণ দর্শকের নাগালের বাইরে চলে যাচ্ছে।

এ কে এম/আরএনবি নিউজ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com