মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বিশ্বকাপের দুই মাস আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন

বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে ২২ জনের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো-এর চোট শুরুতে উদ্বেগ তৈরি করলেও, তার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কিছুটা স্বস্তি দিয়েছে। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার খেলা এখনও অনিশ্চিত।

এ অবস্থায় বিকল্প পরিকল্পনা সাজাচ্ছেন কোচ স্কালোনি। সম্ভাব্য বিকল্প হিসেবে এগিয়ে আছেন লিওনার্দো বালের্দি। এছাড়া দলে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন মার্কোস সেনেসি ও ফাকুন্দা মেদিনা। চোট থাকা সত্ত্বেও রোমেরো চূড়ান্ত দলে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে চোটের কারণে হুয়ান ফয়েথ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে পঞ্চম সেন্টার-ব্যাক পজিশন নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। ইতোমধ্যে নিশ্চিত নামগুলোর মধ্যে রয়েছেন রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ও বালের্দি।

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুল্লি

ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো

মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, নিকো গঞ্জালেস, এজেকুয়েল পালাসিওস, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড:
গুলিয়ানো সিমিওনে, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, হোসে লোপেজ

দল ঘোষণার আনুষ্ঠানিকতা এখনও বাকি থাকলেও, স্কালোনির পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন না এলে এই স্কোয়াডই বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে বলে ধারণা করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com