সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের মরদেহ প্রায় ৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১টার দিকে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে ৭ বন্ধুকে নিয়ে গোসল করতে নামে সাদাদ আহমেদ (১৪)। এ সময় হঠাৎ স্রোতের টানে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে বিষয়টি স্থানীয়দের জানায়।
পরে খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টার দিকে নদী থেকে সাদাদ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদাদ আহমেদ গাইবান্ধা শহরের এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। পড়াশোনার জন্য সে গাইবান্ধার সুন্দরজাহান মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতো।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com