মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সবশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

মার্কিন সাময়িকী Time Magazine প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের এই তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি।টাইমের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক যাত্রাকে ‘নাটকীয় উত্থান’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, লন্ডনে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি দেশের নেতৃত্বে আসেন।প্রতিবেদনে আরও বলা হয়, ৫৭ বছর বয়সী এই নেতা দীর্ঘ সময় বিরোধী রাজনীতিতে থেকে ধীরে ধীরে নিজেকে ‘অপেক্ষমাণ নেতা’ হিসেবে প্রতিষ্ঠিত করেন। দেশে ফেরার ১৭ বছর পর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন তিনি।এতে উল্লেখ করা হয়, দেশে ফেরার সময় তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। সেই সময় জাতীয় ঐক্য গড়ার অঙ্গীকার করে পরিস্থিতি মোকাবিলা করেন তারেক রহমান।টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন ম্যাগাজিনটির সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূ-রাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com