সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ল, আজ থেকে কার্যকর নতুন মূল্য

  • সবশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

বিশ্ববাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বড় পরিসরে বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

নতুন দরে প্রতি লিটার অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা, ডিজেলে ১৫ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে।মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় এই সমন্বয় করা হয়েছে।নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অকটেন কিনতে এখন ১৪০ টাকা গুনতে হবে, যা আগে ছিল ১২০ টাকা। পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।

মূল্যবৃদ্ধির খবরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় দেখা গেছে। অনেক জায়গায় চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগও করেছেন গ্রাহকরা।তবে সরকারের দাবি, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা এবং কিছু অসাধু ব্যবসায়ীর অবৈধ মজুতের কারণে বাজারে সাময়িক সংকট তৈরি হয়েছে।

এর আগে চলতি মাসের ৭ এপ্রিল অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম বাড়িয়ে প্রতি লিটার ২২৭ টাকা ০৮ পয়সা নির্ধারণ করা হয়।বিশ্লেষকদের মতে, নতুন এই মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খাতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়তে পারে, যা সাধারণ মানুষের ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com