মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরো যারা

  • সবশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ শীর্ষ কয়েকজন নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন। শনিবার (১৮ এপ্রিল) রাতে একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে আজ রোববার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন দলে রিফাত রশিদকে ‘জাতীয় যুবশক্তি’র মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়ার প্রস্তুতি রয়েছে। অন্যদিকে হাসিব আল ইসলাম যোগ দিচ্ছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়।

এছাড়া কেন্দ্রীয় কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে জায়গা পাচ্ছেন শাহাদাত হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের আরও কয়েকজন নেতা।

শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, জুলাই-আগস্ট আন্দোলনের সক্রিয় সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর একাংশ নেতাও এনসিপিতে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ আরও কয়েকজন প্রভাবশালী সংগঠক।

বিশ্লেষকদের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় অংশের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার এই উদ্যোগ ছাত্র-জনতার আন্দোলন-পরবর্তী সময়ের নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com