মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে: জিএম কাদের

  • সবশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ভিন্নধর্মী ধারণা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তার দাবি, অনেকেই এনসিপিকে জামায়াতে ইসলামীর অংশ হিসেবে মনে করে।রোববার (১৯ এপ্রিল) একটি বেসরকারি সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে বলা হয়, অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও তাদের দলে যোগ দেওয়া যাবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে জিএম কাদের বলেন, এনসিপি হঠাৎ করেই জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।তিনি বলেন, “আমার ধারণা, তারা আমাদের ভোটব্যাংক নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া সহজ নয়, বিএনপির তো প্রশ্নই আসে না। আর মানুষ তাদের জামায়াতের অংশ মনে করে।”এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে জাপা চেয়ারম্যান আরও বলেন, দলটি ‘ডাবল স্ট্যান্ডার্ড’ অনুসরণ করছে। তার ভাষ্য, “এনসিপিতে যোগ দিলেই সব দোষ মাফ— আগে যাদের অপরাধী বলা হয়েছে, এখন তাদের গ্রহণ করা হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।”তিনি দাবি করেন, শুরুতে এনসিপি নিয়ে মানুষের মধ্যে যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল, তা ধরে রাখতে পারেনি দলটি। “মানুষ ভেবেছিল তারা নির্লোভ, ছাত্রনেতৃত্বাধীন এবং দেশের জন্য কাজ করতে চায়। কিন্তু সেই অবস্থান তারা ধরে রাখতে পারেনি,” বলেন তিনি।এনসিপির আহ্বানে জনগণ সাড়া দেবে না বলেও মনে করেন জিএম কাদের।এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সঙ্গে তার যোগাযোগ হয়েছে বলেও জানান জাপা চেয়ারম্যান। তবে সেটি ছিল শুধুই কুশল বিনিময়।তিনি বলেন, “কথা হয়েছে, তবে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। উনি কেমন আছেন— এ ধরনের সাধারণ কথাবার্তাই হয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com