মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারতের সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদী বাংলাদেশের নতুন হাইকমিশনার

  • সবশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী-কে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দীর্ঘদিন পর এই প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিক। তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করে লোকসভা সদস্য ছিলেন এবং ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের সময়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।

২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন।

দিনেশ ত্রিবেদীর নিয়োগ বর্তমানে বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তার নিয়োগের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হতে পারে। ইতোমধ্যে তাকে ইউরোপীয় ইউনিয়ন-এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কথাও আলোচনায় রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com