সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রবেশপত্র জটিলতায় গাইবান্ধায় এইচএসসি পরীক্ষার্থীদের অনিশ্চয়তা

  • সবশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৮ জন সংবাদটি দেখেছেন
গাইবান্ধায় প্রধান শিক্ষকের গাফিলতি, ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত
গাইবান্ধায় প্রধান শিক্ষকের গাফিলতি, ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত

অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় সময় কাটছে গাইবান্ধার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের। পরীক্ষা শুরুর আগের দিন পর্যন্তও তারা হাতে পাননি প্রবেশপত্র।

যে সময় তাদের থাকার কথা পড়ার টেবিলে, সে সময় অনেক শিক্ষার্থীকে প্রবেশপত্রের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় অপেক্ষা করতে দেখা গেছে।

সোমবার (২০এপ্রিল) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন পরীক্ষার্থী তখনো নিশ্চিত নয়, তারা পরীক্ষায় অংশ নিতে পারবে কি না। একই পরিস্থিতিতে রয়েছে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং ফুলছড়ির কঞ্চিপাড়া এমইউ একাডেমির প্রায় দেড়শ শিক্ষার্থী।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবেশপত্র দেওয়ার কথা বলে দফায় দফায় টাকা নেওয়ার অভিযোগও উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এমন বিশৃঙ্খলায় হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত সমাধান না হলে অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না—সেটিই এখন বড় প্রশ্ন।

আরএনবি নিউজ/ওবাইদুল ইসলাম মুন্না/একেএম

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com