মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, প্রথম দিনে বাংলা প্রথম পত্র

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন
সারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, প্রথম দিনে বাংলা প্রথম পত্র

একযোগে সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে।পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় শিক্ষার্থীরা আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে।সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্র এলাকার যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অযথা আতঙ্ক সৃষ্টি না করার আহ্বানও জানান তারা।নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগেই সক্রিয় হয়েছে শিক্ষাবোর্ডগুলো। গত দুই সপ্তাহ ধরে নিয়মিত নির্দেশনা জারি করা হয়েছে। ইতোমধ্যে ৩ হাজার ২০৯টি পরীক্ষাকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি-এর সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা ব্যবহারের অভ্যাস রয়েছে। নতুন কেন্দ্রগুলোতেও এ বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে।কঠোর নজরদারি ও প্রস্তুতির মধ্য দিয়ে সারা দেশে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com