সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচলেও সীমাবদ্ধতা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিন দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন শুক্রবার সরকারি ছুটি থাকায় টানা চার দিন কার্যক্রম স্থগিত থাকবে। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও যাত্রী পারাপারে সীমাবদ্ধতা থাকবে। ভারতীয় কর্তৃপক্ষ নির্বাচন উপলক্ষে পাসপোর্টধারী যাত্রী গ্রহণ না করায় জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত কার্যত বন্ধ থাকবে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “সরকারি ছুটিসহ মোট চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে সবকিছু স্বাভাবিক হবে।”

ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, “ইমিগ্রেশন খোলা থাকলেও ভারত যাত্রী গ্রহণ না করলে পারাপার সম্ভব হবে না, ফলে কার্যক্রম বন্ধই থাকবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com